
অভয়ার বিচারের দাবি তো রয়েছে, সেইসঙ্গে সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার।
প্রশ্ন তুলে স্বাস্থ্যভবন অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত এই মিছিল থেকে দেবাশিস হালদাররা বলেছেন তাঁদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা কোনও সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয়। যদি একজন মহিলা ডাক্তারকে তাঁর সবথেকে নিরাপদ জায়গা অন ডিউটি রুমে খুন হতে হয়, আর সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালে প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী থানার ওসি তাঁদের সিবিআই হেফাজতে নিয়েছে। সেই সন্দীপ ঘোষই আর জি কর মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন। গ্রেট কালচারে অভিযুক্তদের ক্রাইম সিনে দেখা যাওয়ার পরেও মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হয়েছে।
তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্বাস্থ্যভবন পদক্ষেপ না করলে আন্দোলন আরও বড় হবে।









