
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্তি উপলক্ষে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। এক্সে পোস্টে ম্যাখোঁ বলেছেন, এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত—তিন দিক থেকেই ব্যর্থতায় পরিণত হয়েছে।তিনি আরো বলেছেন, রাশিয়ানরা তাদের নামে সংঘটিত এই অপরাধের ভয়াবহতা, অজুহাত এবং এর দীর্ঘমেয়াদি বিধ্বংসী প্রভাব একদিন উপলব্ধি করবে।কিয়েভে সরকারি দপ্তরে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই।জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে।
রাশিয়ার দাবি অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন।









