গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk ঊষার কমিটির বিরুদ্ধে সরব মেরি 

    ঊষার কমিটির বিরুদ্ধে সরব মেরি 

    0
    115
    অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হিসাবে তাঁর দেওয়া কোনও পরামর্শ গ্রহণ করা হয়নি।ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মেরি কম।
     ২০২২ সালের নভেম্বর মাসে দেশের অন্যতম সেরা ১০ জন ক্রীড়াবিদকে নিয়ে অ্যাথলিটস কমিশন গঠন করেছিল আইওএ। কমিশনের প্রধান করা হয় ছ’বারের বিশ্বজয়ী বক্সার মেরি কমকে। আইওএর সভাপতি পিটি ঊষার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠছে গত প্যারিস অলিম্পিক্সের পর থেকে। যদিও পিটি ঊষা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়েছেন। এবার প্রাক্তন অ্যাথলিটের বিরুদ্ধে সরব হয়েছেন মেরি কম। বলেছেন, তিনি এখন আর আইওএর কাজকর্মের সঙ্গে যুক্ত নন।তারা আইওএকে অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আইওএ কোনও কথাই শোনে না।তিনি  কাউকে নির্দিষ্ট ভাবে দোষারোপ করতে চান না।তিনি রাজনীতি বোঝেন না।আইওএ যে ভাবে পরিচালিত হচ্ছে, তাতে হতাশ মেরি কম।ক্ষুব্ধ মেরি কম বলেছেন, তাঁকে তো কেউ আমন্ত্রণই জানায়নি। কে কী ভুল করেছে, তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়।
    খেলোয়াড়েরা অন্তত তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারত। অন্তত বক্সারদের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো তো ধরিয়ে দিতে পারতেন তিনি।
    ছবি  সৌজন্যে : এক্স