
এবারের সরস্বতী পুজোটা গরম-গরম ভাবে কাটাতে হবে রাজ্যবাসীকে, অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস। তাই বলছে।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত।
স্বাভাবিকেক থেকে অনেকটা উপরে উঠে যাবে তাপমাত্রার পারদ। দিনের সর্বোচ্চ তাপমান ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারার সম্ভাবনা রয়েছে।






