গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স

    হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    একধাক্কায় হাজার পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের সূচক। এহেন পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। অতিমারীর আতঙ্ক ফের ফিরতে শুরু করেছে। হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুর-সহ এশিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।
    ভারতেও আক্রান্ত ২৫৭ জন। তার মধ্যে একমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা ১৮২। অল্প পরিমাণে হলেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে মুম্বই, চেন্নাই, আহমেদাবাদের মতো বড় শহরগুলিতে। এহেন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন আমজনতাও।
     এই আতঙ্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বৃহস্পতিবার ১ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স। ধস নামে নিফটিতেও। ২৭৫ পয়েন্ট পতন হয় নিফটির সূচকে। দিনের শেষে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সেনসেক্স আগের দিনের থেকে ৬০০ পয়েন্ট কম থেকেই বন্ধ হয়েছে শেয়ার বাজার।