
অন্তরঙ্গ দৃশ্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো সেন্সর বোর্ডে বিতর্ক, কখনো আবার মুক্তির পর দর্শক-সমালোচকের তুমুল প্রতিক্রিয়া।
এসব দৃশ্যের শুটিং নিয়েও নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন বহু তারকা।তবে এবার অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন, নিজের নতুন ছবি ডাই মাই লাভ এর অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে কোনো ইনটিমেসি কো-অর্ডিনেটর ব্যবহার করা হয়নি।লিন রামজি পরিচালিত এই ছবিতে লরেন্স অভিনয় করেছেন এক মহিলার চরিত্রে, যিনি সন্তানের জন্মের পর মানসিকভাবে ভেঙে পড়েন। ছবিতে তাঁর সহ–অভিনেতা রবার্ট প্যাটিনসন। এক সাক্ষাৎকারে লরেন্স বলেছেন,তাঁদের কোনো ইনটিমেসি কো–অর্ডিনেটর ছিল না, বা থাকলেও তাঁরা তেমনভাবে ব্যবহার করেন নি। রবার্টের সঙ্গে সম্পূর্ণ নিরাপদ অনুভব করেছেন। সে খুবই ভদ্র, বিকৃতমনস্ক নয়। বরং সে নিজের প্রেমিকা সুকি ওয়াটারহাউসের প্রেমে পুরোপুরি ডুবে আছে। তাঁরা শুটিংয়ের সময় বেশির ভাগই তাঁদের সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন, কোনো অস্বস্তি ছিল না।সব মিলিয়ে,গর্ভাবস্থায় ,ডাই মাই লাভ-এর শুটিং করেছেন লরেন্স। ছবিতে কিছু নগ্ন দৃশ্যও রয়েছে, যা নিয়ে তিনি বলেছেন, নগ্নতা নিয়ে কখনো অস্বস্তি বোধ করেন না। পরিচালক লিনকে পূর্ণ স্বাধীনতা দিতে চেয়েছেন। গর্ভবতী অবস্থায় কাজ করায় তাঁর নিজের দেহ নিয়ে উদ্বেগ অনেক কমে গিয়েছিল।তিনি আরও যোগ করেছেন,নো হার্ড ফিলিংস ছবির সময় তাঁকে ডায়েট মেনে চলতে হতো, কার্বোহাইড্রেট খেতেন না, নিয়মিত জিমে যেতেন।
কিন্তু ডাই মাই লাভ-এর সময় অন্তঃসত্ত্বা ছিলেন। ১৫ ঘণ্টা করে শুটিং করেছেন, তবুও নিজের শরীরকে ভালোবাসতে পেরেছেন।









