
আচমকা গুলির আওয়াজ, ঘরের মধ্যে ক্লাস এইটের ছাত্রের রক্তাক্ত দেহ। মালদহের কালিয়াচকের জালুয়াবাধালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অনুমান ক্লাস এইটের ছাত্র শামিউল ইসলাম নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন শামিউলের বাবা, মা মেয়ে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল শামিউল। সেই সময় স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীর বাড়িতে গেলে ছাদের মধ্যে শামিউলের রক্তাক্ত দেহ দেখতে পান। পরিবারের লোকজন জানিয়েছেন ৯ মাস আগে দুর্ঘটনায় জখম হয়েছিলেন শামিউল। তারপর থেকে মানসিকভাবে অসুস্থ ছিল। রাঁচিতেও চিকিৎসাও চলছিল। সম্প্রতি মোবাইলে আসক্ত হয়ে পড়ে নাবালক। কোনওভাবে রিল তৈরি করতে গিয়ে ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
তদন্তকারীদের অনুমান বন্দুক নিয়ে খেলতে গিয়ে প্রাণ গিয়েছে শামিউলের। সেক্ষেত্রে সেভেন এমএম পিস্তল কোথা থেকে পেল শামিউল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি কেউ শামিউলকে খুন করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।









