
চ্যাংদোলা ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। তারইমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমীতে ১ কোটি মানুষকে পথে নামার ডাক দিয়েছেন।
পাল্টা খোঁচা দিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন ঈশ্বরকে বলবেন যেন এদের ক্ষমা করে দেন। শুভেন্দু অধিকারী বলেছেন এবার এমনভাবে রামনবমী পালন করতে হবে যাতে মুখের ওপর জবাব দেওয়া যায়। তিনিও মাঠে থাকবেন বলে জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন গতবার ৫০ লাখ মানুষ নেমেছিল, এক হাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল করতে হবে। ১ কোটি মানুষ রাস্তায় থাকবে। তবে শান্তিপূর্ণ উৎসব করার দায়িত্ব তাদের। গতবছরও ভোটের মুখে রামনবমী পালন ঘিরে চড়েছিল রাজনীতির পারদ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় অশান্তি হয়েছিল। এবার একমাস আগেই রামনবমী পালনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।
যারা রাজনৈতিক কারণে খারাপ কথা বলেন তাদের জানা উচিত খারাপ কথা বলে মানুষের মন জেতা যায় না। ঈশ্বরকে বলবেন যেন এদের ক্ষমা করে দেন।









