
স্পেনে পূর্বাঞ্চল আকস্মিক বন্যার কবলে পড়েছে। বন্যা পরিস্থিতির কারণে বেশ কয়েকটি ম্যাচও স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে লা লিগায় পালমাসের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে এই খেলাকে অর্থহীন বলেছিলেন।
ম্যাচগুলোর সূচি পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় মাঠে।ঘরের মাঠে ২-০ গোলে জিতেছেও সিমিওনের দল। এই ম্যাচে আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে।ম্যাচে ২৯ মিনিটে জুলিয়ানো সিমিওনে আতলেটিকোর হয়ে প্রথম গোল করেন এবং ৮৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্ডার সরলথ।জুলিয়ানো গোলটি বন্যাদুর্গতদের উৎসর্গ করে দর্শকদের সামনে বিশেষ জার্সি তুলে ধরেন।বন্যাদুর্গতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেছেন,ভ্যালেন্সিয়ায় যা ঘটছে, তা এড়িয়ে যাওয়া অসম্ভব।
দুর্গতির শিকার সবার প্রতি সহমর্মিতা জানাছেন। লা লিগায় ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে আতলেটিকো। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।









