
তামিলনাডুতে এসআইআর শুরুর কথা জানিয়েছে কমিশন। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে তারা জানিয়ে দিয়েছে, এক সপ্তাহ বা তার আশপাশে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে শুক্রবার একটি জনস্বার্থ মামলার শুনানি হয়েছে। শুক্রবার এই জনস্বার্থ মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সিল নিরঞ্জন রাজা গোপালন। শুনানিতে তিনি জানিয়েছেন, এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যে তামিলনাড়ুতে এসআইআর শুরু হবে।
দেশব্যাপী বিশেষ নিবিড় সমীক্ষার অংশ হিসেবেই তামিলনাড়ুতে তা এক সপ্তাহের মধ্যে শুরু হবে। নির্বাচন কমিশন তামিলনাড়ুতে সাত দিনের মধ্যে এসআইআর শুরুর কথা জানানোর পর প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ-তে ও কি এক সপ্তাহের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে? কারণ, আর মাস সাতেক পর এরাজ্যে বিধানসভা নির্বাচন। একই সময়ে তামিলনাডুতেও নির্বাচন হওয়ার কথা।








