গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমূলের

    ‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমূলের

    0
    61
    ছবি সৌজন্যে :ফেসবুক
    সফটওয়্যার ইনটেনসিভ রিগিং চলছে, বিহারে এসআইআর শুরু হলেও আসল টার্গেট ছিল বাংলা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ পড়েছে তৃণমূল।
    তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, মডেল কোড অফ কনডাক্ট- তো আলাদা হতে পারে না। কমিশন সেটাও মানছে না। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, এসআইআর বিহারে শুরু হলেও আসল টার্গেট ছিল বাংলা।
    এই রাজ্যের ভোটারকে বাদ দিতে নানারকম পন্থা চলছে। নির্বাচন কমিশন আগে দেখত যাতে সবাই ভোট দিতে পারে। এখন ভোটারদের বাদ দিতে উদ্যোগী কমিশন। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, তৃণমূল স্বচ্ছতা চায়- এর আগে ৭৫ বার বলা হয়েছে৷ তৃণমূল কংগ্রেস এসআইআর-র বিরুদ্ধে নয়৷