গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নীতীশের জন্য ভোট চাইলেন ছেলে নিশান্ত

    নীতীশের জন্য ভোট চাইলেন ছেলে নিশান্ত

    0
    94
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বাবা নীতীশ কুমারের জন্য বিহারবাসীর কাছে প্রথমবার ভোট চেয়েছেন ছেলে নিশান্ত। নিশান্ত বলেছেন, আগামী  বিধানসভা ভোটে তাঁর বাবাকে জেতান।
    তাঁকে আবার বিহারের ক্ষমতায় নিয়ে আসুন। গত রবিবার বখতিয়ারপুরে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন নীতীশ। সঙ্গে ছিলেন পুত্র নিশান্ত। সেখানে তিনি বিহার এবং দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তার পরই তিনি বলেছেন, এ বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। বাবা যাতে আবার ক্ষমতায় আসতে পারেন, তাঁর জন্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করছেন। বাবার নেতৃত্বে বিহারে আরও উন্নয়ন হবে। এ বছর জেডিইউয়ের নেতৃত্বে বিহারে নির্বাচন লড়তে চলেছে এনডিএ।
    নীতীশের সঙ্গে পুত্র নিশান্তকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেতেই জল্পনা শুরু হয়, তা হলে কি এ বার রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি, যদিও বরাবরই সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।