
কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী দেখা যাবে বড়পর্দায়। দীর্ঘদিন আলোচনায় ছিল মহারাজার বায়োপিকের পরিকল্পনা।
জানা গেছে, সৌরভের বায়োপিকে দেখা যাবে সারা আলি খান-আদিত্য রায় কাপুরকে। সারা-আদিত্য জুটির নতুন সিনেমা মেট্রো ইন দিনো’র প্রোমোশনের জন্য কলকাতায় এসেছিলেন। ছবির প্রোমোশন শেষে রাতে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে জমে নৈশভোজ। মেনুতে ছিল মাছ, সঙ্গে আলুপোস্ত আর আমের বিশেষ আয়োজন। ফলে বেহালার বীরেন রায় রোডে সাংবাদিকদের ভিড়,বৃষ্টিও রুখতে পারেনি মিডিয়া কর্মীদের উৎসাহ। প্রথমে কালো গাড়িতে পৌঁছান সৌরভ। কিছুক্ষণ পরেই সাদা বিএমডব্লিউ চড়ে হাজির সারা-আদিত্য। গেটের সামনে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় ক্যামেরার ফ্ল্যাশ আর প্রশ্নের ঝড়।নৈশভোজ শেষে রাত ১১টার দিকে হাসিমুখে বেরিয়ে আসেন সারা আলি খান আর আদিত্য রায় কাপুর। সারা বলেছেন, দাদার বাড়ির রান্নার কথা তো আলাদা করে বলতেই হয়। আর পরিবারটাও ঠিক ততটাই অসাধারণ। দাদার কাছ থেকে শুনেছেন ঠাকুমা শর্মিলা ঠাকুর আর দাদু মনসুর আলি খানের স্মৃতির গল্প। মনটা ভরে গিয়েছে।বক্তব্যের ফাঁকে সৌরভের পাশে হাসিমুখে দাঁড়িয়ে আদিত্য। সৌরভের বাড়ির আড্ডায় কী কী গল্প হল? আদিত্য বলেছেন,দাদা মানেই ক্রিকেট। তার মুখে ২২ গজের এত গল্প শুনেছেন, শরীরে কাঁটা দিয়ে উঠছিল।তার কথা শেষ হওয়ার আগেই সারা হেসে যোগ করেছেন তাঁর তো ক্রিকেট রক্তে। ঠাকুরদা ছিলেন ক্রিকেটার। ইডেনে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা আমৃত্যু মনে থাকবে।এদিকে,পরিচালক অনুরাগ বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও দুই তারকার উচ্ছ্বাস। আড্ডার একপর্যায়ে উঠে এসেছে সৌরভের আসন্ন বায়োপিক মহারাজ-এর প্রসঙ্গও। আদিত্য কি সুযোগ পেলে করবেন? হাসিমুখে সৌরভ জানিয়েছেন, কাজ এগোচ্ছে। দেখা যাক, পরিচালক বিক্রম মোতওয়ানে কী বলেন।
আর আদিত্য জানিয়েছেন ,এই ছবির কথা আগেই শুনেছেন। সুযোগ পেলে দারুণ লাগবে।









