গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment ভিডিও থাকলে প্রকাশ করুন : ঐশ্বরিয়া 

    ভিডিও থাকলে প্রকাশ করুন : ঐশ্বরিয়া 

    0
    153
    ছবি সৌজন্যে :ফেসবুক

    নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল বিচ্ছেদের গুঞ্জন। এই গুজবে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়া শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।ঐশ্বরিয়া তার ইনস্টা স্টোরিতে স্পষ্ট জানিয়েছেন, তার নীরবতার মানে দুর্বলতা নয় এবং তার ব্যক্তিগত জীবন কারো প্রচারের সামগ্রী নয়।তিনি একটি রিপোর্ট শেয়ার করে লিখেছেন, আমি দীর্ঘ দিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল, আমি শুধু শান্তি বজায় রাখছি।কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি, এমন ন্যারেটিভ তৈরি করছেন যা আমি কখনোই সমর্থন করি না। কোনো রকম তথ্য বা আমার জবাবদিহিতা ছাড়াই নিজেদের প্রচারের জন্য অনেকে আমার নাম ব্যবহার করছেন, এটা খুবই দুঃখজনক।ঐশ্বরিয়া তার পোস্টে জোর দিয়ে বলেছেন, তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা এই ধরনের কোনো বিবৃতি বা রেকর্ডিং কাউকে দেননি।তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে তিনি এ কথা বলছেন, তাহলে তা প্রকাশ করুন।না হলে তাঁর নামে খবর ছড়ানো বন্ধ করা হোক। তাঁর জীবন অন্য কারুর কনটেন্ট নয়। তিনি চুপ থাকছেন মানেই অন্যরা যা খুশি তাই বলবেন, এমনটা নয়।মনে রাখবেন,কেউ যদি নীরব থাকে তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।উল্লেখ্য,টিভি শো গুম হ্যায় কিসিকে পেয়ার মে এর সেটেই নীল ভাট এবং ঐশ্বরিয়া শর্মার প্রেমের শুরু।এরপর ২০২১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি বিগ বস ১৭-এর ঘরে একসঙ্গে দেখা গিয়েছিল তারকা দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে।