
স্পটিফাইয়ে এখন চাইলেই সব ধরনের ভিডিও বন্ধ রাখা যাবে। ইউজারদের গান শোনার অভিজ্ঞতাকে নিরবচ্ছিন্ন রাখতে ও অ্যাপের জটিলতা কমাতে নতুন ফিচার নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি।গত কয়েক বছরে অ্যাপটিতে অনেক ভিডিও ফিচার অ্যাড করেছে স্পটিফাই।
তবে অনেক ইউজার চান মিউজিক স্ট্রিমিং অ্যাপটিতে কেবল গানই বাজুক। অবশেষে এসব ঝামেলা বন্ধের সুযোগ দিতে ইউনিভার্সাল ভিডিও টগল নামের নতুন ফিচার এনেছে প্লাটফর্মটি।বলা হচ্ছে,স্পটিফাইয়ের ভিডিও সেটিং এখন কয়েকটি বিষয় নিয়ন্ত্রণ করবে। প্রথমত, পুরানো ক্যানভাস অপশনটি, যেখানে গান চলার সময় স্ক্রিনে ভিডিও দেখা যায় তা আগের মতোই থাকছে।তবে এর পাশাপাশি এখন আরও দুটি নতুন সুইচ বা অপশন পাওয়া যাবে। একটির মাধ্যমে ইউজার মিউজিক ভিডিও চলবে কি না তা নিয়ন্ত্রণ করতে পারবেন।আরেকটি হচ্ছে ,অন্যান্য সব ভিডিও, যা, ভিডিও পডকাস্ট, লম্বালম্বি স্ক্রল করা ভিডিও এবং শিল্পীদের ছোট বিভিন্ন ক্লিপ বন্ধ করতে সাহায্য করবে।
এসব নিয়ন্ত্রণ পেতে ইউজারকে অ্যাপটির সেটিংস থেকে কনটেন্ট অ্যান্ড ডিসপ্লে অপশনে যেতে হবে। একবার নিজের পছন্দমতো সেটিং ঠিক করে নিলে তা ইউজারর সব ডিভাইসে একইভাবে কাজ করবে।









