গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ফেঙ্গালের দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কা, মৃত ১৭

    ফেঙ্গালের দাপটে বিধ্বস্ত শ্রীলঙ্কা, মৃত ১৭

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স
    ঘূর্ণিঝড় ফেঙ্গালের দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ফেঙ্গালের হানায় শ্রীলঙ্কায় ১৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার দ্বীপ অঞ্চলের ১০৩টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে।
    প্রায় তিন হাজারের কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৪ টি রাজ্যের ৪ লাখ ৮০ হাজার মানুষের জনজীবনে সরাসরি প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড়টি। ক্ষতিগ্রস্থ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ পরিবার। ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে দ্বীপরাষ্ট্রের বিভিন্ন জায়গায় চলছে একটানা মুষলধারে বৃষ্টি। বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকটি জলাধারের গেট খুলে দেওয়ায় সমস্যা আরও বাড়ছে।ঘূর্ণিঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে।ব্যাহত পরিবহন যান চলাচলও। এরমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে।
    ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে কয়েকশো বাসিন্দাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধারকারী দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।