
সুপ্রিম কোর্ট বেধে দেওয়া সময়ের আগেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চাইছে শিক্ষা দফতর। জানা গিয়ে ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে।
রাজ্য সরকার সবুজ সঙ্কেত দিলেই একাদশ দ্বাদশে প্রায় সাড়ে ১২ হাজার শূন্যপদের জন্য পানেল প্রকাশ করা হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অগাস্টের সময় বেধে দিয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন চাইছে সরস্বতী পুজোর আগেই প্যানেল প্রকাশ করতে। জানা গিয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়ে ফেলেছে কমিশন। এবার শুধু মেধাতালিকা প্রকাশের অপেক্ষা। ২২ জানুয়ারি থেকে সরস্বতী পুজো সহ একটানা সরকারি ছুটি রয়েছে। ২৭ জানুয়ারি থেকে যাতে কাউন্সেলিং শুরু করা যায় সেই চেষ্টা চলছে।
গত বছর ৪ ডিসেম্বরেই নিয়োগের জন্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। ২০ হাজারেরও বেশি প্রার্থীরা ডাক পেয়েছিলেন।








