গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য-সিবিআই যোগ: ঝাঁটা হাতে সিজিও অভিযান অভয়া মঞ্চের

    রাজ্য-সিবিআই যোগ: ঝাঁটা হাতে সিজিও অভিযান অভয়া মঞ্চের

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রায় এক বছর পার। আবারও বিচারের দাবিতে ঝাঁটা হাতে সিজিও অভিযান করল অভয়া মঞ্চ।
    রাজ্য সরকারের সঙ্গে সিবিআইয়ের যোগসাজসের অভিযোগ তুলে অভয়া মঞ্চের সঙ্গে পথে ছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। শুক্রবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে ঝাঁটা হাতে সিজিও অভিযান করে অভয়া মঞ্চ। বিক্ষোভকারীদের দাবি সিবিআই দফতরে সাফাই অভিযান প্রয়োজন। কারণ তাঁরা রাজ্য সরকারের সরকারের সঙ্গে হাত মিলিয়ে তদন্ত ধামাচাপা দিতে চাইছে।
    তাই সঞ্জয় রায়ের পর ধর্ষণ খুনের ঘটনায় আর কাউকেই গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।