গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Bankura বন্যা বিধ্বস্ত এলাকায় মানস, কেন্দ্রের বিরুদ্ধে ‘ড্রেজিং’ ক্ষোভ

    বন্যা বিধ্বস্ত এলাকায় মানস, কেন্দ্রের বিরুদ্ধে ‘ড্রেজিং’ ক্ষোভ

    0
    388
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মানস ভুঁইঞা। গড়বেতা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন সেচমন্ত্রী। জলবন্দি প্রায় দেড় লাখ মানুষ। ভেসে গিয়েছে রাস্তা।
    ব্রিজের ওপর দিয়ে প্রবল বেগে বয়ে যাচ্ছে স্রোত। পরিস্থিতি দেখে কেন্দ্রকে আক্রমণ করেছেন মানস ভুঁইঞা। তাঁর অভিযোগ ড্রেজিং না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি-র ঘাড়েও দোষ চাপিয়েছেন তিনি। মানস ভুঁইঞা জানিয়েছেন প্রকৃতিকে কেউ চেন দিয়ে বেঁধে রাখতে পারবে না। দুর্যোগ আসবেই। তবে পুলিশ ও প্রশাসন সজাগ রয়েছেন। এরইমধ্যে হুগলির পাণ্ডুয়ায় ক্লাসরুমের ছবি পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে সরব হয়েছেন বিজেপির অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা। হুগলির পান্ডুয়ার খন্যান্নের বেলুন ধামাসিন পঞ্চায়েতের পাঁচপাড়া প্রাথমিক স্কুলে ছাতা মাথায় ক্লাস করছেন শিক্ষক। ছাত্রছাত্রীদের মাথাতেও ছাতা। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে।
    ক্লাসরুমের টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় অঝোরে ঝল পড়ছে ক্লাসরুমে। এই ছবি পোস্ট করে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।