গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International আনন্দে কান্নায় ভাঙলেন শুভাংশুর বাবা-মা 

    আনন্দে কান্নায় ভাঙলেন শুভাংশুর বাবা-মা 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। আর এই নিয়ে আনন্দে আবেগে কান্নায় ভেঙে পড়েছেন শুভাংশুর বাবা-মা। বুধবার, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে এই মিশন।
    শুভাংশুর এই সাফল্যে খুশির জোয়ার তাঁর পরিবার ও শহরজুড়ে। বাবা শম্ভু দয়াল শুক্লা বলেছেন, এটা শুধু তাদের পরিবারের নয়, গোটা দেশের গর্বের মুহূর্ত। উত্তরপ্রদেশের ছেলে হিসেবে শুভাংশুর মহাকাশ যাত্রা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলেই মনে করছে সবাই। আর শুভাংশু-র মা বলেছেন, মায়ের থেকে সন্তান যখন দূরে যায়, চিন্তা তো হয়। আর ও তো মহাকাশে যাচ্ছে। তবে ওর জীবনের একটা লক্ষ্য রয়েছে।
    উড়ান! আজ ওর স্বপ্নপূরণের দিন। বলাই বাহুল্য, শুভাংশুর হাত ধরে আজ গোটা দেশের স্বপ্নপূরণের আশায়।