গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment নতুন রূপে ফিরছেন সানি দেওল

    নতুন রূপে ফিরছেন সানি দেওল

    0
    71
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল। গদর টু বক্স অফিসে ঝড় তোলার পর থেকেই একের পর এক নতুন সিনেমায় কাজ পেয়েছেন তিনি।তার মধ্যে রয়েছে নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট রামায়ণ’র প্রথম ও দ্বিতীয় ভাগ।এ সিনেমায় হনুমান রূপে দেখা যাবে বলিউড অভিনেতাকে।

    তবে এখানেই শেষ নয়।রামায়ণ’র প্রযোজকরা এবার শুধু হনুমানকে কেন্দ্র করেই আলাদা একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন।প্রযোজকের পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সানি দেওল।প্রযোজক রামায়ণ ইউনিভার্স তৈরি করার কথা ভেবেছেন।তার অংশ হিসেবেই হনুমানকে নিয়ে আলাদা ছবি করার ভাবনা।নির্মাতাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রামায়ণ সিনেমাতে হনুমান চরিত্রটি যেভাবে লেখা হয়েছে,তা দেখলেই বোঝা যায়, তাকে নিয়ে আলাদা সিনেমা তৈরি হবে।আর তখন থেকেই বারবার সানির নাম উঠে আসছে। কারণ এই চরিত্রে তার চেয়ে মানানসই আর কাকেই বা পাওয়া যেতে পারে।সূত্র আরও জানিয়েছে,হনুমানকে নিয়ে যে সিনেমাটি তৈরি হবে, সেখানে সংগীতের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সিনেমায় প্রায় ১২ মিনিটের একটি বিশেষ গান থাকার কথাও শোনা যাচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, হলিউডের অ্যাভেঞ্জার্স’র মতো প্রতিটি গল্প একে অন্যের সঙ্গে সূত্রে বাঁধা থাকবে।সূত্রের ভাষায়, হনুমান হলেন আমাদের হাল্ক।

    তাকে থামানো যায় না, আবার তিনি ভীষণ স্নেহশীলও।সানি দেওলের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা,জাট। এছাড়া শিগগিরই তাকে দেখা যাবে বহু প্রতীক্ষিত বর্ডার টু সিনেমাতেও।