গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk কেজরিওয়ালকে নিশানা, তদন্তের নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের 

    কেজরিওয়ালকে নিশানা, তদন্তের নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের 

    0
    164
    Targeting Kejriwal Lt Governor orders investigation
    Targeting Kejriwal Lt Governor orders investigation
    মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে দিল্লির নার্সিংহোমগুলোর রেজিস্ট্রেশনের সম্ভাব্য দুর্নীতির ক্ষেত্রে তদন্তের নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।শনিবার দিল্লির শিশু হাসপাতালে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ সদ্যোজাতর মৃত্যু হয়েছে।
    সেই ঘটনায় এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বলেছেন,যে ভাবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ কেবল বাইট দেন সংবাদমাধ্যমকে এবং নিজেদের দায়িত্ব এড়িয়ে যান তাতে তিনি হতাশ।তাই জনস্বার্থে একটি দুর্নীতি সংক্রান্ত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে শহরের বেসরকারি নার্সিংহোমগুলোয় রেজিস্ট্রেশন হয় সেই সংক্রান্ত বিষয়ই খতিয়ে দেখা হবে ওই তদন্তে। তাঁর দাবি, এতেই ধরা যাবে শহরের কতগুলো নার্সিংহোমের বৈধ রেজিস্ট্রেশনই নেই। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য আপ সরকারকেই দায়ী করেছেন তিনি। দাবি করেছেন, অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রীদের প্রতিনিধিদের অনুপস্থিতি থেকে নার্সিংহোমের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের যোগসাজশের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও তাঁর এমন অভিযোগের প্রতিক্রিয়ায় কোনও মন্তব্য করেননি অরবিন্দ কেজরিওয়াল বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য।