গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International দায়িত্ব নিয়ে মন্ত্রিসভার বৈঠক তারেকের, ৩ বিষয়কে অগ্রাধিকার

    দায়িত্ব নিয়ে মন্ত্রিসভার বৈঠক তারেকের, ৩ বিষয়কে অগ্রাধিকার

    0
    42
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ সচিবালয়ে নতুন সরকারের প্রথম বৈঠকে ১৮০ দিনের কাজের নকশা তৈরি করেছেন তারেক রহমান।
    পাশাপাশি নতুন সরকার তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। প্রথমত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহকে স্বাভাবিক রাখা। মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়াও ১০ জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
    দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। এরপর সেখান থেকে সচিবালয়ে পৌঁছন তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা।