
বিহারে মহা জঙ্গলরাজ চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা দিয়ে বলেছেন, লালুপুত্র তেজস্বী যাদবের। খুনের মামলায় নীতীশ কুমারের জেডিইউ-এর প্রার্থী অনন্ত সিং-এর গ্রেফতারের ঘটনায় এ বার পাল্টা এনডিএ জোটকে বিঁধেছেন তেজস্বী যাদব।
বিজেপি বার বারই বলে, লালুপ্রসাদের আরজেডি যত দিন ক্ষমতায় থেকেছে, বিহারে জঙ্গলরাজ চলেছে। ১৫ বছরে আইনশৃঙ্খলা তলানিতে ঠেকেছিল।
তেজস্বীর খোঁচা, এখন কী হচ্ছে, তা কি প্রধানমন্ত্রী মোদী দেখতে পাচ্ছেন না? ক্রমেই এ রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। প্রকাশ্যে খুনের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর।








