
দেশীয় প্রযুক্তিতে তৈরি ৫ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট পরীক্ষা করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে নতুন ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল ফ্লাইট পরীক্ষার জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন।ডিআরডিও সূত্রেরর খবর, শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে কার্যকরী হবে এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনার নতুন স্ট্র্যা়টেজিক ফোর্স কমান্ড-এর তত্ত্বাবধানে আগেই এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা হয়েছে।এবার হল দ্বিতীয় দফার পরীক্ষা। তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলে ডিআরডিএ সূত্রে খবর।









