
থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুল। শেষ দু বছরের মধ্যে এনিয়ে তৃতীয় ব্যক্তি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হয়েছেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজবংশের অন্তর্গত পেতংতার্ন সিনাওয়াত্রাকে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মোকাবিলায় নীতিগত লঙ্ঘনের জন্য গত সপ্তাহে সাংবিধানিক আদালত তাঁকে অপসারণ করেছিল। অন্যদিকে অনুতিনের ভুমজাইথাই দল সিনাওয়াত্রাদের ফিউ থাই পার্টির নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায় এবং প্রধানমন্ত্রী পদের জন্য যথেষ্ট সমর্থন অর্জন করে।
এদিকে আদালতের রায়ের আগেই দেশ ছেড়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সংসদীয় ভোটের একদিন আগে থাকসিন নিজের ব্যক্তিগত বিমান থাইল্যান্ড ত্যাগ করেছেন বলে জানিয়েছে সেদেশের পুলিশ।









