গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Murshidabad মুখ্যমন্ত্রী এখন মাসিহা-র বদলে মুসলিম সমাজের মুসিবতঃ অধীর

    মুখ্যমন্ত্রী এখন মাসিহা-র বদলে মুসলিম সমাজের মুসিবতঃ অধীর

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুখ্যমন্ত্রী এখন মাসিহা-র বদলে মুসলিম সমাজের মুসিবতে পরিণত হয়েছে। ওয়াকফ ইস্যুতে আক্রমণ করেছেন অধীর চৌধুরি।
    বৃহস্পতিবার চাঁদনি চক থেকে মিছিল করে রাজভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছেন অধীর চৌধুরি। সেখান থেকেই প্রাক্তন কংগ্রেস সাংসদ বলেছেন পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার একক ওয়াকফ সম্পত্তি, আর গোটা দেশে সংখ্যাটা প্রায় ৮ লাখ। তার অভিযোগ এই সমস্ত সম্পত্তির কোনও শ্বেতপত্র প্রকাশ করে না সরকার। কয়েক মাসে এত নথিভুক্তকরণ সম্ভবই নয়। জেলায় জেলায় সম্পত্তি থাকলেও তাঁর অভিযোগ তৃণমূলের প্রোমোটাররা ওয়াকফ সম্পত্তি লুঠ করছে।
    তিনি আরও বলেছেন ওয়াকফ সম্পত্তি রক্ষায় ঝাঁসির রানি থেকে লখনউয়ের বেগম অনেকেরই প্রাণ গিয়েছে। সিপাহী বিদ্রোহেও ওয়াকফের আয় ব্যবহার হয়েছিল ব্রিটিশ বিরোধী লড়াইয়ে।