
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলেই সিঙ্গুরে শিল্প কারখানা হবে। এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে।
যতদিন তৃণমূল থাকবে, ততদিন রাজ্যে শিল্পপতিরা আসবেন না। কারণ তাঁদের নিরাপত্তা নেই, না আছে কারখানার সুরক্ষাও। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে সিঙ্গুরে কারখানা হবে, যে স্বপ্ন সিঙ্গুরবাসী দেখেছিলেন, যে অটো মোবাইল হাব হবে, তাই হবে। এদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আগে আইনশৃঙ্খলা ঠিক হবে, তবেই শিল্প আসবে। সরকার বদল না হলে শিল্প সম্ভব নয়। এখন শিল্পের বেসিক জায়গা—যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ তুলনা টেনে আনেন ওড়িশার সঙ্গেও। তাঁর বক্তব্য, ওড়িশায় সরকার বদলের দেড় বছরের মধ্যেই সিস্টেম বদলে গেছে। শিল্পপতিরা এখন বাংলার বদলে ওখানেই যাচ্ছেন। কারণ, সেখানে শিল্পের উপযুক্ত পরিবেশ আর আইনশৃঙ্খলা আছে।






