গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Sports চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুটসিয়াকে নিয়েও আশঙ্কা

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুটসিয়াকে নিয়েও আশঙ্কা

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে ধাক্কা লাগল আরেকটি। হ্যামস্ট্রিংয়ের চোটে এসএ টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন পেসার জেরল্ড কুটসিয়া, যাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আনরিখ নরকিয়ার বদলি হিসেবে ভাবা হচ্ছে।

    এদিকে সদ্য চোট কাটিয়ে ফিরেছিলেন কুটসিয়া। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কুঁচকিতে চোট পাওয়ায় ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি খেলতে পারেননি।এর আগে মঙ্গলবার এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের হয়ে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে তিনি খেলতে পারেননি।ক্রিকেট দক্ষিণ আফ্রিকা,সিএসএ এক বিবৃতি দিয়ে এসএ টোয়েন্টির বাকি অংশ থেকে তার ছিটকে পড়ার কথা জানিয়েছে।একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, কুটসিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে নির্বাচনের দৌড়ে আছেন এবং তার অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।আইসিসিতে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি।পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা,সিএসএ। কিন্তু পিঠের চোটে একদিন পরই দল থেকে ছিটকে পড়েছেন নরকিয়া।দল ঘোষণার পরই দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় ছিলেন কুটসিয়া কিন্তু অভিজ্ঞতা বিবেচনায় নরকিয়াকে বেছে নেন তারা।

    শুরুর আগেই নরকিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাওয়ার পর এবার কুটসিয়াকে নিয়েও জাগল আশঙ্কা। তাই আরও বিকল্প নিয়ে এখন ভাবতে হবে দক্ষিণ আফ্রিকাকে।