গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কনকনে ঠান্ডা মিলল না মকর সংক্রান্তিতে

    কনকনে ঠান্ডা মিলল না মকর সংক্রান্তিতে

    0
    55
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিগত কয়েকদিনে দফায় দফায় রেকর্ড ঠান্ডা দেখেছে কলকাতা। এবার আর কনকনে শীত মিলল না মকর সংক্রান্তিতে। স্বাভাবিকের নীচে নামলই না কলকাতার পারদ।
    কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮০ শতাংশ। যদিও গত ২ বছরের তুলনায় সংক্রান্তিতে ঠান্ডা বেশি। আবহাওয়াবিদরা যদিও বলছেন মাঘের শুরুতে ঠান্ডা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস এও বলছে, ১৫ থেকে ১৯ জানুয়ারি জাঁকিয়ে শীতের আরেকটা স্পেল আসবে। ভালরকম শীতের ব্যাটিং চলবে ২৩ জানুয়ারি সরস্বতী পুজো পর্যন্ত। ৩১ জানুয়ারি পর্যন্ত রাতে ভোরে শীতের আমেজ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে শীত বিদায় পর্ব শুরু হয়ে যাবে। তবে আপাতত আগামী দু’দিনে আরও কিছুটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
    দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কিছুটা কম হলেও উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা থাকছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকাযগুলিতে তাপমাত্রা ঘুরতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।