
টোটো চালককে কুপিয়ে খুনের অভিযোগে পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পলিশ। মালদার চাঁচলের মালতিপুরে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃত টোটোচালকের বাবা জানায় তাঁর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজু বিকেলে টোটো নিয়ে বেরিয়েছিল। তখনই পরিযায়ী শ্রমিক সেলিম আখতার তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। জানা গিয়েছে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সেলিম আখতার মাত্র তিন দিন আগে গ্রামে ফিরেছিলেন।
তবে কি কারণে টোটোচালক রাজুকে কুপিয়ে খুন করেছেন সেলিম তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।









