
দেশে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করতে দেবে না তৃণমূল কংগ্রেস। সিএএ-র সময়সীমা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতির পর এভাবেই কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরুদ্ধে লড়াই করছেন এবং আগামীতেও করবেন।পাশাপাশি দেশের নির্বাচন কমিশন পিছনের দরজা দিয়ে এসআইআর -র মাধ্যমে দেশে সিএএ ও এনআরসি চালু করে চাইছেন বলে অভিযোগ করেছেন শশী পাঁজা।
এদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, সিএএ-এনআরসি নিয়ে মাথা ঘুরিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনায় রেখে, কেন্দ্রের সরকার এই সমস্ত সিএএ-এনআরসি করে উন্নয়নকে আটকে রেখেছে এবং শোষণ ও নিপীড়ন চালাচ্ছে।






