গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনা জাতিসংঘের

    রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনা জাতিসংঘের

    0
    113
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ অর্ধেকে নামিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী পয়লা এপ্রিল থেকে সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে তা ৬ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে জাতিসংঘ। বধবার জাতিসংঘের সহযোগি সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি চিঠি দিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশকে।
    সূত্রে দাবি, বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব পড়েছে রোহিঙ্গাদের ওপর। কারণ, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডব্লিউএফপির আর্থিক সাহায্যের প্রায় ৮০ শতাংশের জোগান আসত আমেরিকার কাছ থেকে।
    গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আন্তজাতিক উন্নয়ন সংস্থার তহবিল বন্ধের ঘোষণা করেছিলেন।