
গিয়ার চেঞ্জ করে এবার হামাসকে লাস্ট ওয়ার্নিং দিয়েছেন মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া মারফৎ হামাসের উদ্দেশ্যে তাঁর বার্তা, বন্দীদের এখনই মুক্তি দাও, নাহলে মৃত্যুবরণ করো। যাঁদের খুন করা হয়েছে তাঁদের মৃতদেহও ফেরত দিতে হবে। এটাই লাস্ট ওয়ার্নিং। তাঁর আরও সংযোজন, ইজরায়েলকে সবরকম সাহায্য পাঠাচ্ছি কাজ শেষ করার জন্য।
দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন গাজার বন্দীদের না ছাড়লে তাদের জীবন নরক বানিয়ে দেবেন। সেটাকে পরোক্ষ হুমকি ধরলে এবার সরাসরি অ্যাকশন মোডে চলে গিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।








