
ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের সংবিধানকে লঙ্ঘিত করতে চাইছেন নরেন্দ্র মোদী। অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম।
শনিবার রানি রাসমণি রোডে তৃণমূলের সংখ্যালঘু সেলের সমাবেশ থেকে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্ম নিরপেক্ষতার ঐক্য ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের জন্য সংবিধান একটা সিস্টেম করে দিয়েছে। সেটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। সেই সংবিধানকেই মানছেন না তিনি। তাঁর কথায় বিল এনে ধর্মীয় মেরুকরণ করতে চাইছে কেন্দ্র।






