
একসময় সারা দেশ থেকে শিক্ষার্থীরা এরাজ্যে আসতেন পড়াশোনা করতে। সেই পশ্চিমবঙ্গের গরিমা কয়েক বছরে হারিয়ে গিয়েছে। নাম না করে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন আগে নদিয়ায় অনেক টোল ছিল। সেখানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা আসতেন। সেই গরিমা হারিয়ে গেলেও ধীরে ধীরে সেই গরিমা ফিরছে বলে মনে করেন সুকান্ত মজুমদার। ইসকন পরিচালিত মায়াপুর ইনস্টিউটের ২৫ তম বর্ষপূর্তি উদযাপনে মায়াপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সেখানে সুকান্ত মজুমদার বলেছেন মায়াপুরের এই ইনস্টিটিউট থেকে ভারতীয় সংস্কৃতি সনাতন শিক্ষা নিয়ে অন্তত ৪০ টি দেশের শিক্ষার্থীরা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।









