গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk কেন্দ্রের স্বপ্ন বিশ্বের ডিভাইসে ভারতের চিপ : মোদী  

    কেন্দ্রের স্বপ্ন বিশ্বের ডিভাইসে ভারতের চিপ : মোদী  

    0
    146

    কেন্দ্রীয় সরকারের স্বপ্ন হল বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের চিপ থাকবে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

    গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে ভারত চিপের অন্যতম ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে। দেশে ক্রমশ ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে।সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের স্বপ্ন হল বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের চিপ লাগানো থাকবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতকে একটি সেমিকন্ডাক্টর পাওয়ার হাউসে পরিণত করার জন্য যা যা প্রয়োজন কেন্দ্র তা করবে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং বাড়ানোর জন্য এনডিএ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। বিশ্ব সেমিকন্ডাক্টর ডিজাইনে ভারতের ২০ শতাংশ অবদান রয়েছে।