গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বাঙালিদের রক্ষার মমতা বন্দ্যোপাধ্যায় কে? প্রশ্ন শুভেন্দুর 

    বাঙালিদের রক্ষার মমতা বন্দ্যোপাধ্যায় কে? প্রশ্ন শুভেন্দুর 

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পর প্রথম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বাংলা ভাষা ও বাঙালিদের রক্ষার দায়িত্ব নিয়েছেন ? কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে?
    যেদিন বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর দিনরাত যে বিজেপিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে। তাঁর নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুভেন্দুর আরও মন্তব্য, বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন প্রয়াত বিবেক দেবরায় একজন বাঙালি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একজন বাঙালি।
    কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অসীম ঘোষের মতো একজন কৃতী অধ্যাপককে হরিয়ানার রাজ্যপাল করেছেন। তিনিও একজন বাঙালি। বস্তুত, সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে বাঙালি ও বাংলা ভাষার বিরোধিতার অভিযোগ তুলেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।