গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষার আহ্বান

    বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষার আহ্বান

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    কিয়ার স্টারমার অন্য বিশ্বনেতাদের এইচআইভি পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জি সেভেন নেতা, যিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে এই পরীক্ষা করেছেন।

    স্টারমারের কার্যালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে একটি দ্রুত পরীক্ষার কিট ব্যবহার করে নিজেই পরীক্ষা করছেন।এটি ছিল সপ্তাহব্যাপী একটি জাতীয় উদ্যোগের অংশ, যার মাধ্যমে জনগণকে এইচআইভি পরীক্ষা নিতে উৎসাহিত করা হচ্ছে।ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা,ইউকেএইচএসএ অনুমান করছে, ইংল্যান্ডে আনুমানিক চার হাজার ৭০০ মানুষ না জেনে এইচআইভি আক্রান্ত অবস্থায় জীবন যাপন করছে। তাদের শনাক্ত করতে পরীক্ষার হার বাড়ানোকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে।এর আগে,স্টারমার ডিসেম্বর ঘোষণা করেন, তার সরকার ২০৩০ সালের মধ্যে ইংল্যান্ডে নতুন করে এইচআইভি সংক্রমণ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

    এই লক্ষ্য অর্জনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নির্ধারণ করে একটি নতুন,এইচআইভি কর্মপরিকল্পনা চলতি বছর প্রকাশ করা হবে।পরীক্ষার পর কিয়ার স্টারমার বলেছেন, ‘এখন তাঁর কাজ হলো বিশ্বজুড়ে প্রধানমন্ত্রী ও নেতাদের সঙ্গে আলোচনা করা এবং বলা, তাঁদেরও নিজের নিজের দেশে এটি করা উচিত।