গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের প্রয়াণ

    বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের প্রয়াণ

    0
    160
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বের সবচেয়ে প্রবীণ, জাপানি মহিলা টোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। তার আবাসস্থল আশিয়া শহরের প্রশাসন শনিবার এ তথ্য জানিয়েছে।

    আশিয়া শহরের ২৭ বছর বয়সী মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন, ইতোওকা ২৯ ডিসেম্বর একটি বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেন, যেখানে তিনি ২০১৯ সাল থেকে বসবাস করছিলেন।তিন ভাইবোনের একজন ইতোওকার চার সন্তান ও পাঁচ নাতি-নাতনি রয়েছে।১৯০৮ সালের ২৩ মে ওসাকা শহরে জন্মগ্রহণ করেন ইতোওকা। ওসাকা শহর আশিয়ার কাছাকাছি অবস্থিত। তার জন্মের মাত্র চার মাস পর আমেরিকায় প্রথম ফোর্ড মডেল টি গাড়ি বাজারে আসে।২০২৪ সালের আগস্ট মাসে স্পেনের মারিয়া ব্রান্যাস মোরেরা ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করলে ইতোওকা বিশ্বের সবচেয়ে প্রবীণ হিসেবে স্বীকৃতি পান।ইতোওকা বিশ্বযুদ্ধ, মহামারি ও প্রযুক্তিগত বিপ্লবের মতো অনেক ঐতিহাসিক ঘটনা পেরিয়ে এসেছেন।শিক্ষার্থী থাকাকালীন তিনি ভলিবল খেলতেন।পরবর্তীতে বৃদ্ধ বয়সে তিনি কলা ও জাপানের জনপ্রিয় দুগ্ধ জাতীয় কোমল পানীয় ক্যালপিস খেতে পছন্দ করতেন।জাপানের মহিলারা সাধারণত দীর্ঘায়ু লাভ করেন। তবে জাপানে এখন ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে রয়েছে।এদিকে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ও কল্যাণ খাতে ব্যয়ের চাপ বাড়ছে।কিন্তু সঙ্কুচিত শ্রমশক্তি তা মেটাতে হিমশিম খাচ্ছে।

    ২০২৩ সালের সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, জাপানে ১০০ বা তার বেশি বছর বয়সী মানুষের সংখ্যা ৯৫ হাজারেরও বেশি, যার মধ্যে ৮৮ শতাংশই মহিলা। জাপানের মোট ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়সই ৬৫ বছর বা তার বেশি।