গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেরলে ইউটিউবার দম্পতির দেহ উদ্ধার

    কেরলে ইউটিউবার দম্পতির দেহ উদ্ধার

    0
    139
    কেরলে বন্ধ ঘর থেকে ইউটিউবার দম্পতির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতেরা হলেন সেলভারাজ এবং তাঁর স্ত্রী প্রিয়া। গত দু’দিন ধরে দম্পতিকে বাড়ি থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। ডাকাডাকি করেও সাড়া না মেলায় শেষমেশ পুলিশে খবর দেন।
    রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভাঙতেই দেখা যায়, বিছানায় পড়ে রয়েছে প্রিয়ার নিথর দেহ। পাশের ঘর থেকে সেলভারাজের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই দম্পতি।স্থানীয়েরা জানিয়েছেন, সেলু ফ্যামিলি নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন ওই দম্পতি। তাদের চ্যানেলের প্রায় ১৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড করতেন তাঁরা। ১ হাজার ৪০০টিরও বেশি ইউটিউব ভিডিও রয়েছে তাদের চ্যানেলে। শুক্রবার রাতেও রোজকার মতো ভিডিও পোস্ট করেছিলেন তাঁরা।
    হঠাৎ কী কারণে তাঁরা আত্মহত্যা করে বসলেন, সে নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল