গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতির দায়িত্বে জেডি ভান্স

    যুদ্ধবিরতির দায়িত্বে জেডি ভান্স

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবার ইরান এবং আমেরিকা মুখোমুখি বসতে চলেছে। বৈঠক হওয়ার কথা পাকিস্তানের ইসলামাবাদে।
    ভান্সের সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার আমেরিকান দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাই তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার। আপাতত দু’সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি ঘোষণা করেছে আমেরিকা। তার মধ্যেই লেবাননের উপরে ইজরায়েল একের পর এক হামলা চালানোয় সে‌ই সংঘর্ষবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
    হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে দু’সপ্তাহের মধ্যে একটি সমঝোতার পথ বার করতে চাইছে হোয়াইট হাউস। সেই লক্ষ্য পূরণের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ভান্সকে। ভান্স জানিয়েছেন, ইরান যদি লেবাননের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে দিতে চায়, তবে সেটা তাদের সিদ্ধান্ত। তবে লেবাননের ঘটনা এমন একটি বিষয়, যার সঙ্গে আমেরিকার কোনও যোগ নেই। লেবাননেও যে যুদ্ধবিরতি হবে, এমন কথা আমেরিকা কখনও বলেনি।