গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে সরকারি কর্তার কোটির সম্পত্তি! 

    অন্ধ্রপ্রদেশে সরকারি কর্তার কোটির সম্পত্তি! 

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স
    আয়বহির্ভূত সম্পত্তির মামলায় অন্ধ্রপ্রদেশে এক সরকারি কর্তাকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা। জানা গিয়েছে, রাজ্যের এনডাওমেন্ট দফতরের অ্যাসিসট্যান্ট কমিশনার কালিঙ্গিরি সাঁথিকে ৭ এপ্রিল বিজয়ওয়াড়ায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে এসিবি। 
    দীর্ঘ দিন ধরেই কালিঙ্গিরির বিরুদ্ধে অভিযোগ উঠছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কালিঙ্গিরির বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যান দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা।
    বিজয়ওয়াড়ায় ওই সরকারি কর্তার ফ্ল্যাট, তাঁর মায়ের মালিকানাধীন পোশাকের দোকান, কালিঙ্গিরির পৈতৃক বাড়ি এবং তাঁর বোনের বাড়িতেও তল্লাশি চালায় এসিবি। এ ছাড়াও বিশাখাপত্তনমে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন এসিবি আধিকারিকেরা। এসিবি সূত্রে খবর, গত দু’দিন ধরে চলা তল্লাশি অভিযানে কালিঙ্গিরির কয়েক কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির হদিস মিলেছে।