গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর : পথে চিকিৎসকরা, সামিল স্কুলের প্রাক্তনীরাও 

    আর জি কর : পথে চিকিৎসকরা, সামিল স্কুলের প্রাক্তনীরাও 

    0
    141
    R G Kar Doctors on the way Samil school alumni too 1
    R G Kar Doctors on the way Samil school alumni too 1
    আর জি কর-এ তরুণী চিকিৎসক খুনের বিচারের দাবিতে এবার পথে চিকিৎসকরা।
    জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের ডাকে সল্টলেকের মানিপালস হাসপাতালের পাশে আইএমএ বিল্ডিং থেকে শুরু হয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদে সামিল হয়েছিলেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। এদিকে  আর জি কর-এ চিকিৎসক খুনে কলকাতা থেকে জেলায় প্রতিবাদ মিছিল চলছেই। কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত মিছিল করেছেন উত্তর-মধ্য কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীরা। কলকাতার বিভিন্ন প্রান্তের প্রায় ২৮ টি বিদ্যালয়ের প্রাক্তনীরা এই মিছিলে অংশ গ্রহণ করেছিলেন। প্ল্যাকার্ড, ব্যানার পোস্টার সহযোগে সমাজ থেকে ভয় মুক্ত করার আহ্বান জানিয়েছন তাঁরা। একইসঙ্গে দাবি উঠেছে আর জি কর-এর প্রকৃত দোষীদের যত শীঘ্রই সম্ভব শাস্তি দিতে হবে এবং কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে।