গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ইয়েমেন উপকূলে নৌকাডুবি, মৃত ৪৯

    ইয়েমেন উপকূলে নৌকাডুবি, মৃত ৪৯

    0
    180
    Boat capsizes off Yemen coast 49 dead
    Boat capsizes off Yemen coast 49 dead
    ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ১৪০ জন।
    ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে, এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁরা প্রত্যেকেই অভিবাসী। মৃতদের মধ্যে রয়েছে ৬ শিশু ও ৩১ জন মহিলা রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। ইয়েমেন উপকূলে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬০ জন ছিল। যাদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সংস্থাটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৭১ জনকে উদ্ধার করা গিয়েছে।ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।