গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk  এবার ফোন নম্বরে এন্ট্রি রাজভবনে

     এবার ফোন নম্বরে এন্ট্রি রাজভবনে

    0
    207
    RAJBHABANE SHAPOTH ER DAAK PELEN 2 NABO NIRBACHITO BIDHAYOK
    RAJBHABANE SHAPOTH ER DAAK PELEN 2 NABO NIRBACHITO BIDHAYOK
    কর্মীদের প্রবেশে আরও কড়াকড়ি করল রাজভবন। শুধু আইডি কার্ডই নয়, এবার ফোন নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে। রাজভবনের নর্থ গেটে ফোন নম্বর দিয়ে ঢুকতে হচ্ছে কর্মীদের।
    এমনকি বাইরে খেতে গেলেও জানাতে হচ্ছে পুলিশকে। ছুটির শেষে আবার এন্ট্রি করতে হচ্ছে সময়। সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন নিয়ম। আগে শুধুমাত্র পরিচয়পত্র দিয়ে রাজভবনে ঢুকতে পারতেন কর্মীরা। এখন থেকে ঢোকার সময় পরিচযপত্র দেখানোর পাশাপাশি এন্ট্রি করতে হবে খাতায়। সপ্তাহ দুয়েক আগে রাজভবনের নর্থ গেট থেকে পুলিশ সরাতে বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।