গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata এসএলএসটি শিক্ষকদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার

    এসএলএসটি শিক্ষকদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার

    0
    153
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান ঘিরে এসএলএসটি শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার কলকাতা। যোগ্য অযোগ্যদের আলাদা করার দাবি তুলে রাস্তায় নেমেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে কালীঘাটের দিকে মিছিল করে যাওয়ার আগেই ধরপাকড় শুরু করে পুলিশ।

    ময়দান মেট্রো স্টেশনে ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রাপকদের আটকে দেয় পুলিশ। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল আটকাতেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। প্রশ্ন তোলেন কবে তাঁরা স্কুলে ফিরবেন। কেন তাঁদেরও অযোগ্যদের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কতদিন রাস্তায় থাকতে হবে। চাকরিপ্রার্থীদের অভিযোগ রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাঁদের প্যানেল বাতিল করা হয়েছে। কলকাতা হাইকোর্ট ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। তারপর সেই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়।

    এখনও সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে। পরবর্তী শুনানি রয়েছে আগামী সপ্তাহেই। তার আগে ফের পথে নেমেছেন এসএলএসটি শিক্ষক-শিক্ষিকারা