গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধে দুর্ভোগ

    দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধে দুর্ভোগ

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নাগরিক মঞ্চের রেল অবরোধে চরম দুর্ভোগে যাত্রীরা। সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দমদম ক্যান্টনমেন্টে রেল অবরোধ শুরু হয়।

    বারাসতগামী লোকাল ও শিয়ালদহগামী লোকাল আটকে দেন বিক্ষোভকারীরা। পরপর দাঁড়িয়ে পড়ে ট্রেন। বিক্ষোভকারীদের অভিযোগ শিয়ালদহ বনগাঁ বসিরহাট শাখার ট্রেন চলাচলের সময় সাবওয়ে না থাকায় সমস্যা হচ্ছে। ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের। বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। অপরিকল্পিতভাবে তৈরি হওয়ায় ওভারব্রিজ পেরোতে সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের।

    অবরোধের খবর পেয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছয় জিআরপি ও দমদম থানার পুলিশ।