
ভয়মুক্ত পরিবেশ ছাড়া চিকিৎসকদের পরিষেবা দেওয়া সম্ভব নয়। সুকান্ত মজুমদারের দাবি পাল্টা কুণাল ঘোষের বক্তব্য জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত দুভার্গ্যজনক।
দাবি না মেটা পর্যন্ত পুজোর মধ্যে জুনিয়র চিকিৎসকদের পূর্ণকর্মবিরতি সিদ্ধান্তে বিজেপি, তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন চিকিৎসকদের দাবিদাওয়ার প্রতি বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। তবে যে পরিবেশে চিকিৎসকরা কাজ করেন সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। সেটা আগে নিশ্চিত করতে হবে। বাইট: সুকান্ত জবাবে কুণাল ঘোষ বলেছেন যেখানে সুপ্রিম কোর্ট বলছে কাজে যোগ দিতে সেখানে একদিকে উৎসব অন্যদিকে বন্যা, এরমধ্যে কর্মবিরতি সাধারণ মানুষেরই হয়রানি।









