
নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট বলার সুযোগ দেওয়া হলেও, তাঁর বেলায় ৫ মিনিটেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল।
তা নিয়ে বিধানসভায় ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, নীতি আয়োগের বৈঠকে চন্দ্রবাবু-সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ২০-২৫ মিনিট করে বলতে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বেলায় চার থেকে পাঁচ মিনিট পরেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। যা অপমানের, অসম্মানের। শনিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে। সেখানে বিরোধী শিবিরের তরফে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে মমতা বন্দোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।









